২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিদিরপুর বিওপি ক্যাম্প পদ্মায় বিলীন

পদ্মার ভাঙনে নদীগর্ভে হারিয়ে গেছে রাজশাহীর পবা উপজেলার খিদিরপুর বিওপি ক্যাম্পের অর্ধেক এলাকা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 09:15 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

প্রমত্তা পদ্মার পানির তোড়ে মঙ্গলবার রাতে এই ক্যাম্পটি ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির খানপুর ও মাজারদিয়াড় বিওপি ক্যাম্পও ঝুঁকির মধ্যে রয়েছে।

বুধবার সকালে চরাঞ্চলে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড-পাউবো’র মহাপরিচালক আজিজুল হক।

এ সময় এলাকাবাসী তার কাছে অভিযোগ করেন, রাজশাহী পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের অবহেলার কারণেই ভাঙন প্রতিরোধের কাজ কোনো উপকারে আসেনি।

সামনের শুষ্ক মৌসুমে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন পাউবোর মহাপরিচালক।