২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের মামলার অভিযোগ গঠন আরো পিছিয়েছে

সচিবালয়ে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আরো পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

কয়েকজন আসামির সময়ের আবেদনে বুধবার ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এ এইচ এম হাবিবুর রহমান শুনানি পিছিয়ে দেন।

তবে তাৎক্ষণিকভাবে নতুন তারিখ নির্ধারণ করেননি তিনি।

আদালতে হাজির হয়ে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি সাদেক হোসেন খোকা, ছাত্র বিষযক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ ১৬ জন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে তাও মঞ্জুর হয়।

Image
মির্জা ফখরুল গ্রেপ্তার

মির্জা ফখরুল গ্রেপ্তার

পুলিশের করা এই মামলায় বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাসহ ১৮ দলীয় জোটের ২৯ নেতা-কর্মী আসামি।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত বছরের ২৯ এপ্রিল হরতালের সময় সচিবালয়ের বাইরে ও ভেতরে দুটি হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটে।

এরপর শাহবাগ থানায় করা এই মামলায় ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের কিছুকাল কারাগারেও থাকতে হয়েছিল।

পুরনো খবর:

হরতালের আগে গ্রেপ্তার ফখরুল