মাদারীপুরে বৃদ্ধা খুন
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে এক বৃদ্ধাকে জবাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে তহুরা বেগমের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তহুরা বেগম বদরপাশা গ্রামের তোতা মাতুব্বরের স্ত্রী।
রাজৈর থানার ওসি মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তহুরাকে গলা কেটে হত্যা করে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।
মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তবে, কী কারণে এবং কারা হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
