২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘চরমপন্থি’ খুন

ঝিনাইদহ সদরে এক ‘চরমপন্থি’ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার সকালে চান্দেরপোল গ্রামের নুড়কিতলা মাঠ থেকে মফিজুল হক মফির (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তিনি হরিপুর গ্রামের প্রয়াত সিদ্দিকুর রহমানের ছেলে।

মফিজুল হক মফি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন জানান, প্রতিপক্ষের লোকজন মফিজুলকে মঙ্গলবার রাতে ওই মাঠে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।

সকালে মাঠে কাজ করতে গিয়ে চাষিরা লাশ দেখে পুলিশকে খবর দেয়। 

মফিজুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এই ক্যাডারের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা আছে বলে এসপি জানান।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মাগুরার শালিখা উপজেলার একটি মাদক মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন মফিজুল।

২০০২ সালে তার বাবা সিদ্দিকুরকে চরমপন্থিরা কোটচাঁদপুর উপজেলার ইকরা গ্রামের মাঠে গুলি করে হত্যা করেছিল বলেও জানান তিনি।