বরিশালে হিযবুত তাওহীদের ৩ নারীকর্মী আটক
বরিশাল নগরী থেকে হিযবুত তাওহীদের তিন নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর কাউনিয়া বিসিক বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উজিরপুর উপজেলার মালিকান্দা ডাবেরকুল মৃধা বাড়ি এলাকার সুমা আক্তার (১৮), সরিফা খাতুন (২৮) ও মেহেরুন্নেছা (৪০)।
তাদের কাছ থেকে লিফলেট ও জেহাদী বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুরে বিসিক বটতলা এলাকায় লিফলেট ও ‘আসুন সিস্টেম পাল্টাই’ নামক জেহাদী বই বিতরণের সময় স্থানীয়রা তাদের আটক করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই কামরুজ্জামান।
