২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে শিশুসহ আটক ২২

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 07:27 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বেনাপোলের পুটখালী ও গোগা সীমান্ত দিয়ে মঙ্গলবার দুপুরে ১৩ জন পুরুষ, পাঁচজন মহিলা এবং চার শিশুকে পাচার করার সময় আটক করা হয়।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে মিথ্যা প্রলোভন দেখিয়ে এদেরকে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়।

তবে তাদের সাথে থাকা দালাল পালিয়ে গেছে। আটককৃতদের মধ্যে একজন ভারতের উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা বলে জানালেও তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

আটককৃত অন্যদের বাড়ি সাতক্ষীরা, রাজবাড়ী, কুমিল্লা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব।