২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 07:20 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

মঙ্গলবার সকালে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, কয়েকদিন আগে এক যুবক মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন। চুরি হওয়া মোটরসাইকেলটি চাঁনপুর গ্রামে রয়েছে এমন খবরে থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলামসহ তিন কনস্টেবলকে উদ্ধার অভিযানে পাঠানো হয়।

পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত দুলাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় ফিরছিল।

এ সময় এলাকাবাসী চাঁনপুর বাজারে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে আচমকা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

আহত আজহারুলসহ পুলিশের দুই কনস্টেবলকে আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় তাজুল ইসলাম (৫২) নামে আরো একজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মিজানুর।