২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভেলুয়ার বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিয়নের বুজরুক গ্রামের রঞ্জন আলীর ছেলে রজনী (৮) এবং রণি (৬)।

বালুয়া মাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে দুইভাইসহ সমবয়সী ৫ জন ওই বিলে গোসল করতে যায়।

তিনজন উঠে আসলেও দুই ভাই নিখোঁজ হয়।

পরে এলাকাবাসী গিয়ে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে বলে জানান ইউপি চেয়ারম্যান।