পদ্মায় নৌকা ডুবে মাঝি নিখোঁজ
রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় মাঝি নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তালাইমারীর ফুলতলি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মাঝির পরিচয় জানাতে পারেনি দমকল বাহিনী।
রাজশাহী সদর দমকল বাহিনীর ডুবরি টিমের প্রধান সাদিকুল ইসলাম জানান, ডুবে যাওয়া নৌকাটির মাঝি নিখোঁজ রয়েছেন। দমকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে উদ্ধারের জন্য।
“প্রচণ্ড স্রোতের কারণে নৌকা ও মাঝি দূরে সরে গেছে।”
