২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

সোমবার গভীর রাতে ফরজন আলীকে (২০) নিয়ে যাওয়া হয় বলে বিজিবি নিশ্চিত করেছে।

ফরজন আলী উপজেলার সাহানাবাদ গ্রামের আব্দুর রহমানের ছেলে।  

স্থানীয়দের বরাত দিয়ে ৩০ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আলমগীর জানান, সোমবার রাত ২টার দিকে ভারত থেকে গরু আনতে যাচ্ছিলেন ফরজন।

মালানি সীমান্তের ৩৭১/এস নম্বর পিলার সংলগ্ন বাংলাদেশ এলাকা থেকে পশ্চিম দিনাজপুরের ইসলামপুর থানার কুকড়াদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

তাকে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে কথাবার্তা চলছে। এ ব্যাপারে বিএসএফকে চিঠি দেয়া হবে।