২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আরো ২০ মালয়েশিয়াগামী আটক

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ থেকে আরো ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 11:06 AM

Updated : 25 Apr 2022, 07:08 PM

মঙ্গলবার সকাল ৯টার দিকে দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

এদের মধ্যে ১৩ জন মাদারীপুরের এবং সাতজন বগুড়া জেলার। এ নিয়ে গত চার দিনে ৮৮ জনকে আটক করা হল।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালয়েশিয়ায় যাত্রাকালে এদের আটক করা হয়। তাদের মাধ্যমে দালালদের চিহ্নিত করে মামলা দায়ের করা হবে।

এর আগে জিজ্ঞাসাবাদে আটকরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, সেন্টমার্টিনের অদূরে মিয়ানমারের নিকটবর্তী সাগরে একটি জাহাজ মালয়েশিয়া যাত্রী নেয়ার জন্য অপেক্ষা করছে। দালালরা সেই জাহাজেই যাত্রী পৌঁছে দিচ্ছে।

গত শনিবার (১৭ অগাস্ট) ও রোববার ৪৪ জনকে আটক করে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড। সোমবারও ২৪ জনকে আটক করা হয়। এরইমধ্যে ৯ দালালকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে।