২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের সাবেক সহকারী কমিশনারের বিরুদ্ধে মামলা

গাজীপুর সদরের সাবেক সহকারী কমিশনারসহ (ভূমি) ১৬ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 10:19 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর সহকারী পরিচালক এমইচ রহমতউল্লাহ রোববার জয়দেবপুর থানায় মামলা তিনটি করেন।

আসামিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার, বর্তমানে জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ওএসডি) অতুল সরকার, অসরপ্রাপ্ত কানুনগো মো. আমির উদ্দিন, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (বর্তমানে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা) আ. লতিফ, অবসরপ্রাপ্ত ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. লাবিব উদ্দিন, সদর উপজেলা ভূমি অফিসের প্রাক্তন অফিস সহকারী (বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা শাখায় অফিস সহকারী) মো. হারিছ মোল্লা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে গাজীপুর সদর উপজেলার গোবিন্দবাড়ী মৌজার এসএ-১ ও আরএস-১ নম্বর খতিয়ানভুক্ত বিভিন্ন পরিমাণের সরকারি জমি আত্মসাত করেছেন।