নারায়ণগঞ্জে নকল পানীয় উদ্ধার, আটক ২
নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জে একটি কারখানা থেকে নকল ড্রিংকস উদ্ধার করেছে র্যাব।
সোমবার এ অভিযানের সময় ওই কারখানার দুই কর্মচারীকে আটক করা হয়।
র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির লেফটেনেন্ট কমান্ডার এম এম রানা বলেন, দুপুরে গোপন সংবাদ পেয়ে ঋষিপাড়া এলাকায় মজিবুরের বাড়িতে অভিযান চালিয়ে এই নকল এনার্জি ড্রিংকস কারখানা পাওয়া যায়।
সেখান থেকে চার ড্রাম খোলা ও তিন হাজারের বেশি বোতলজাত এনার্জি ড্রিংকস জব্দ করা হয়।
আটকরা হলেন কারখানার কর্মচারী মুকুল (২২) ও তারা মিয়া (৪৮)।
এ বিষয়ে একটি মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব।
