২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

লালমনিরহাটে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। 

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 08:52 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

বড়খাতা হাইওয়ে পুলিশের এসআই ইব্রাহিম মিয়া এবং আদিতমারী ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তিনটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আদিতমারী থানা পুলিশ জানায়, ভাদাই ইউনিয়নের বিন্নাগারি এলাকায় মহিষখোচা-আদিতমারী বাইপাস সড়কে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় নিহত হয় শিশু রমজান আলী (৮)।

রমজান আলী বিন্নাগারি গ্রামের ইউনুস আলীর ছেলে।

হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের শিমুলতলা এলাকায় দুপুরে বালু ভর্তি ট্রলি থেকে পড়ে নিহত হন মাজেদুল ইসলাম (২৭)।

মাজেদুল পাটগ্রাম উপজেলার আমবাড়ি গ্রামের বাবুল মিয়ার ছেলে।

এছাড়া বিকালে পাটগ্রামের জোংড়া গ্রামে ট্রলির ধাক্কায় নিহত হয় শিশু ওমর ফারুক (৭)।

ওমর ফারুক ওই এলাকার পারভেজ আলীর ছেলে।