জলদস্যু সন্দেহে ১০ ‘জেলে’ আটক
বঙ্গোপসাগরের পক্ষিদিয়ায় জলদস্যু সন্দেহে একটি ট্রলারসহ ১০ জনকে আটক করেছে র্যাব।
রোববার রাতে আটকের পর তাদেরকে তালতলী থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়।
তবে আটকরা নিজেদের জেলে বলে দাবি করেছেন।
াথরঘাটা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. গোলাম রব্বানী জানান, কোস্টগার্ড সদস্যরা আটকদের কাছ থেকে রামদা ও দেশি অস্ত্রসহ লক্ষাধিক টাকার জাল ও প্রায় অর্ধলক্ষ টাকার ইলিশ মাছ উদ্ধার করেছে।
এদিকে, আটক হওয়া ট্রলারের মালিক পাথরঘাটার ইলিয়াস আলী জানিয়েছেন, মাছ ধরে ফেরার পথে একটি ট্রলার তাদেরকে ধাওয়া করলে জেলেরা কোস্ট গার্ড সদস্যদের চিনতে না পেরে পালানোর চেষ্টা করে। এ কারণে তাদের আটক করা হয়।
তিনি দাবি করেন, কোস্ট গার্ড নিজস্ব ট্রলার নিয়ে অভিযান চালালে জেলেরা বিভ্রান্ত হতো না।
তাছাড়া যে অস্ত্রের কথা বলা হচ্ছে, তা সকল মাছ ধরা ট্রলারেই থাকে বলে জানান তিনি।
আটকরা হলেন নাসির উদ্দিন মুন্সি (২৪), শাহাদাত হোসেন (২২), জাকির হোসেন সিকদার (৪৫), শুক্কুর আলী বেপারী (২১), দুলাল খান (২২), নবি হোসেন মীর (২৮), ইউসুফ পঞ্চায়েত (২৫), বাবুল খান (২৫), রাসেল মীর (২০) ও বেলাল শরীফ (৩০)।
