২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হরিণের মাংস উদ্ধার

বাগেরহাটের মংলা থেকে হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার দুপুরে বাগেরহাট-মংলা মহাসড়কে দিগরাজ আরজ আলী ফিলিং স্টেশন এলাকায় কোস্টগার্ড অভিযান চালায়।

এ সময় পাঁচ কেজি হরিণের মাংস উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট এম মোজাহিদুর রহমান বলেন, সুন্দরবনে অবৈধভাবে ঢুকে চোরা শিকারিরা হরিণ শিকার করে পেট্রোল পাম্পের পেছনে বসে বিক্রি করছে খবর পেয়ে অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পাঁচ কেজি মাংস ফেলে পালিয়ে যায়।