২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে টেম্পু থেকে পড়ে নারী নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টেম্পু থেকে ছিটকে পড়ে এক নারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার দুপুরে বাগেরহাট-মাওয়া মহাসড়কে উপজেলার আট্টাকী বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতা রানী ধর (৪৫) উপজেলার পিলজংগ গ্রামের দুলাল চন্দ্র ধরের স্ত্রী।

ফকিরহাট থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান, টেম্পুটি মোড় ঘোরার সময় মিতা টেম্পু থেকে ছিটকে রাস্তায় উপর হয়ে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।