২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মাইক্রোচাপায় বাবা-ছেলে নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাইক্রোবাস চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার দুপুর ১২টায় উপজেলার হাটফাজিলপুর সড়কের ভান্ডারিপাড়া স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো অন্তত ছয়জন আহত হয়।

নিহতরা হলেন, উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের ভবেশ অধিকারী (৪০) ও তার ছেলে অনিক অধিকারি (৮)।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভান্ডারিপাড়া প্রাইমারি স্কুলের সামনে মাক্রক্রোবাসটি বাবা ও ছেলেকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই অনিক মারা যায়। এ সময় মাইক্রোবাসের কয়েক যাত্রীও আহত হয়।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভবেশকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে দুজনকে ঝিনাইদহ সদর হাসাপাতালে এবং দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।