২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ২৪ মালয়েশিয়াগামী আটক

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ২৪ জনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটকদের মধ্যে কুমিল্লার ৮ জন, নরসিংদীর ৭ জন, রাজশাহীর ২ জন, ফরিদপুরের ২ জন, বরগুনার ১ জন ও কক্সবাজারের ৪ জন।

টেকনাফ বিজিবি-৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করে দালালদের চিহ্নিত করে মামলা দায়ের করা হবে।