২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছরের শিশু ধর্ষিত, চাচা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

রোববার সন্ধ্যায় শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত ১২টার দিকে দুলাল মিয়াকে (২২) উপজেলার তারাকান্দি বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা মামলা দায়ের করেছেন। 

তিনি জানান, বিকালে খেলার কথা বলে শিশুটিকে নিয়ে ধর্ষণ করে তার বাবার চাচাতো ভাই দুলাল মিয়া।