২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বহরে আসছে ‘প্রদীপ’ ও ‘রাঙা’

আগামী বছরের শুরুর দিকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে আরো দুটি নতুন বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 10:30 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

এ দুটি উড়োজাহাজের নাম দেয়া হয়েছে ‘প্রদীপ’ ও ‘রাঙা’।

রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ‘প্রদীপ’ এবং মার্চে ‘রাঙা’ বিমান বহরে যুক্ত হবে।

এর আগে ২০১২ সালে ‘পাল্কি’ এবং ‘অরুণ আলো’ নামে দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ বিমান বহরে যোগ করা হয়।

নতুন প্রজন্মের নতুন ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি সই করে।

এই চুক্তির আওতায় চারটি বোয়িং৭৭৭, দুটি ৭৩৭ এবং চারটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পর্যায়ক্রমে আসার কথা।

বিমানের তথ্য অনুযায়ী, আগামী ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে সর্বশেষ ড্রিমলাইনারটি বিমান বহরে যুক্ত হবে।

বিমানের বহরে বর্তামানে দুটি নিজস্ব বোয়িং ৭৭৭ ছাড়াও দুটি এয়ারবাস-৩০১, দুটি ডিসি-১০ এবং ভাড়ায় আনা দুটি বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ রয়েছে।