২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের মাধ্যমে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় টাঙ্গাইলে দুই যুবকের কারাদণ্ড হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 09:53 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

দণ্ডপ্রাপ্তরা হলো- টাঙ্গাইল শহরের শিবনাথ পাড়ার মামুনুর রশীদের ছেলে জাহিদুর রশীদ ও করটিয়া কলেজপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে আশিকুর রহমান।

রোববার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মল্লিকা খাতুন তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডপ্রাপ্তরা টাঙ্গাইল শহরের এক ব্যবসায়ীর মেয়ের নামে ফেইসবুকে ভুয়া আইডি খুলে একাধিক অশ্লীল ছবি ও আপত্তিকর নানা মন্তব্য পোস্ট করে।

“এবিষয়ে ওই ছাত্রীর বাবা টাঙ্গাইল মডেল থানায় অভিযোগ করলে রোববার তাদের গ্রেপ্তার করা হয়।”