২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ছাত্রদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

রংপুরের ছাত্রদল নেতা শাহীন আলম ওরফে গ্যাদরা শাহীনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মহানগরে বিক্ষোভ মিছিল হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 09:43 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিলসহ ৪দিনের কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহফুজ উন নবী ডন।

কর্মসূচির মধ্যে আরো রয়েছে- বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ, বৃহস্পতিবার নগরীর পায়রা চত্বরে প্রতিবাদ সমাবেশ ও ২৭ আগস্ট ছাত্রদলের জেলা ও উপজেলাসহ সব শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

বক্তব্যে মাহফুজ উন নবী বলেন, এরপরও আসল খুনিরা গ্রেপ্তার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়ন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিযবুল বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজের পূর্বগেট এলাকায় নিজ বাড়ির কাছে রংপুর জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক শাহীনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

শনিবার রাতে নিহতের মা ফয়জুন নেছা বাদি হয়ে ১৩ জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন।

তবে এ মামলায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।