২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী উপজেলার তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 09:03 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

গ্রেপ্তার শেখ ফরিদ দরদী (৩২) উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পূর্ব মির্জাপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে।

রোববার সকালে মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সোনাগাজী থানার ওসি সুভাষ চন্দ্র পাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শেখ ফরিদকে গ্রেপ্তার করতে গেলে বাড়ীর লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে সোনাগাজী মডেল থানার এসআই মোহাম্মদ উল্যাহ ও এএসআই আলমগীর হোসেনসহ ৬ জন আহত হয়েছে।

আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি সুভাষ।

তিনি বলেন, এসময় তার কাছ থেকে একটি দেশি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ফরিদের বিরেুদ্ধে সোনাগাজী মডেল থানায় ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।