২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেল কলেজে যুবকের লাশ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ছুরিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 12:46 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

শনিবার রাত ১২টার দিকে এ হামলায় নিহত আজিজুল হাকিম বাপ্পি (১৮) শহরতলির হাড়োকান্দি এলাকার দেলোয়ার হোসেন ওরফে বাচ্চু ড্রাইভারের ছেলে।

তার বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, রাতে মোবাইল ফোনে বাপ্পিকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। পরে তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে একটি নির্মাণাধীন পানির ট্যাংকের ওপরে পাওয়া যায়। এ সময় তা পিঠে ছুরিবিদ্ধ ছিল।

সকালে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শামীম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।