২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জীবনীর প্রদর্শনী গণজাগরণ মঞ্চে

শাহবাগে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবির প্রদর্শনীর আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 08:28 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার সকালে ‘উদিত সূর্য’ নামে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও পারিবারিক জীবন, মৃত্যু এবং কূটনৈতিক মিশনগুলোতে তার উপস্থিতিসহ বিভিন্ন সময়ের মোট ৫১টি ছবি প্রদর্শিত হচ্ছে।

এছাড়া ‘বঙ্গবন্ধুকে নিবেদিত পংক্তিমালা’ শিরোনামের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তিসহ বঙ্গবন্ধুকে সম্পর্কে রচিত বিভিন্ন সাহিত্য নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি।

পরে সন্ধ্যায় বঙ্গবন্ধু স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

ইমরানের মঞ্চের নেতাকর্মীরা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।