পাবনায় রোববার হরতাল ডেকেছে শিবির
হরতালে রাজধানীতে সহিংসতায় নিহত সংগঠনের নেতা খলিলুর রহমান মল্লিকের নিজ জেলা পাবনায় রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন বুধবার যাত্রাবাড়ীতে সংঘর্ষে খলিল নিহত হন।
এর প্রতিবাদে রোববার পাবনায় অর্ধদিবস হতাল করা হবে বলে জানান শিবিরের জেলা সভাপতি ইছহাক আলী।
নিহত খলিলের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ায়। তিনি শিবিরের ঢাকা মহানগরীর ৮৮ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।
