২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে সংর্ঘষ, পিতা-পুত্রসহ আহত ৪

আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরে দুপক্ষের সংর্ঘষে পিতা-পুত্রসহ অন্তত চার জন আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

এরমধ্যে গুলিবিদ্ধ দবির মাদবর (৫৫) ও তার ছেলে বাবুল মাদবরকে (১২) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান জানান, উপজেলার কুতুবপুরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান মনোয়ার বেপারির সঙ্গে একই দলের নেতা আতিক মাদবরের দ্বন্দ্ব চলছিল।

এর জেরে মঙ্গলবার সন্ধ্যার পর দুপক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে মনোয়ার বেপারির সমর্থক দবির মাদবর ও তার ছেলে আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।