২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামাবাড়ি এসে ডুবে মারা গেল দুই ভাই

মামাবাড়ি বেড়াতে এসে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুমেশ্বরি নদীতে ডুবে মরলো আপন দুই ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 04:40 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

মঙ্গলবার দুপুরে সদরের তেরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত লিমন পাল (১২) ও লিখন পাল (৮) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি গ্রামের লিটন পালের ছেলে।

ছয়-সাত দিন আগে তারা শহরের দক্ষিণপাড়া এলাকার মামা মৃণাল কান্তি পালের বাসায় বেড়াতে আসে।

দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে  দুই ভাই আরো দুই তিনজন সমবয়সীর সঙ্গে সুমেশ্বরী নদীতে স্নান করতে যায়।

এক পর্যায়ে তারা নদীতে ডুবে যায়। বেলা দেড়টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে তাদের উদ্ধার করা হয়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  চিকিৎসক রেজাউল আহসান মুসলেমী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।