২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 10:35 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

এক ঘণ্টার বেশি সময় প্রধানমন্ত্রী বঙ্গভবনে অবস্থান করেন।

বঙ্গভবনে তাকে অভর্থ্যনা জানান রাষ্ট্রপতি এবং তার স্ত্রী রাশিদা খানম।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে সায়মা হোসেন পুতুল এবং জামাতা খন্দকার মাশরুর হোসেন।

ইহসানুল হক করিম বলেন, “প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নেন।”