২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় চর থেকে অপহৃত ১৮ জেলে উদ্ধার

হাতিয়ার কালাম চর এলাকা থেকে অপহৃত ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 09:59 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

রোববার বিকালে তাদের উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্ধারকারীরা হলেন- মনির হোসেন (২৭), মো. সিরাজ (৩৫), মো. বেলাল (২৯), নবি (৩১), মো. রায়হান (২৮), মো. গিয়াস (৪০), আব্দুল খালেক (৪৫), শাহিন (২৮), নবীর (৩৮), মালেক (৪০), ইউসুফ (৩৩), ইরাক (২৮), নূর উদ্দিন (৩২), মাহিদ (৪৫), আমির (৩৫), সিরাজ (৩৫), সালাউদ্দিন ও শাহাদাত (৪০)।

তাদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা এলাকায়। জলদস্যুরা মুক্তিপণের জন্য তাদের অপহরণ করেছিল।

উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।