বরিশালে কিশোরীর শ্লীলতাহানী, গ্রেপ্তার ২
বরিশালের উজিরপুর উপজেলায় স্কুলপড়ুয়া এক কিশোরীর শ্লীলতাহানীর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার পরামান্দশাহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার রমজারকাঠী গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে গিয়াসউদ্দিন খান (২৮) ও আব্দুল সাত্তার খানের ছেলে শহিদুল ইসলাম খান (৩০)। দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
তবে প্রধান আসামি বর্ষাকাঠী গ্রামের হাসেম আলী শরীফের ছেলে মাইনুদ্দিন শরীফ (৩০) পলাতক আছেন।
ওসি বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরামান্দশাহ গ্রামে আসেন মাইনুদ্দিন, গিয়াসউদ্দিন ও শহিদুল।
গিয়াসউদ্দিন ও শহিদুলের সহায়তায় রাতে একটি ঘরে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে মাইনুদ্দিন। এ সময় মেয়েটির মা ঘরে ফিরে আসলে তারা পালিয়ে যায়।
রাতেই থানায় অভিযোগ দেন কিশোরীর মা।
