২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে বিস্ফোরক আনার সময় গ্রেপ্তার ৪

বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে ভারত থেকে ঢোকার সময় সিলেট সীমান্তে চার বাংলাদেশি আটক হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

মেঘালয় রাজ্যে শুক্রবার ভারতের সীমান্ত রক্ষীরা ওই চারজনকে আটকের পর পুলিশে তুলে দেয় বলে পিটিআই জানিয়েছে।

আটকরা হলেন- মোহাম্মদ আলী, মো. শামসুদ্দিন, আব্দুল জুনায়েদ ও আবেদিন। চারজনের বাড়িই সিলেটে। 

বিএসএফ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম জৈন্তা জেলায় আলীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব জৈন্তা জেলায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে আটক করা হয়।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, এই বিস্ফোরক বাংলাদেশের সিলেটের আশাচর গ্রামের আব্দুল কাদের নামে এক ব্যক্তির কাছে পৌঁছনোর কথা ছিল।

হরিয়ানায় ৫ বাংলাদেশি আটক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায় পাঁচ বাংলাদেশিকে শনিবার পুলিশ আটক করেছে বলে পিটিআই জানিয়েছে।

নয়াদিল্লি লাগোয়া ফরিদাবাদে অবস্থানরত ওই বাংলাদেশিদের কাছে পাসপোর্ট-ভিসা কিছুই ছিল না বলে রাজ্য পুলিশ জানিয়েছে। 

তাদের নাম- সুলাইমান, আলম, রনি, রাজু ও রিপন। একটি বস্তি থেকে আটকের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।