২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

শনিবার সকালে টঙ্গী জংশন প্লাটফর্মের ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

যুবকের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদ  হোসেন জানান, সকাল সাড়ে ৫টার দিকে একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক নিহত হন।

“তার গায়ের রং শ্যামলা এবং পরনে ছিল লাল রংয়ের লাল হাফ গেঞ্জি ও চেক লুঙ্গি।”