২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ঈদের মাঠে ১৪৪ ধারা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামাতকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার ফলে সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 04:52 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

ফলে শুক্রবার সকালে উপজেলার ভোজদত্ত গ্রামের ঈদগাহ মাঠে কোনপক্ষই নামাজ আদায় করতে পারেননি।

ঘাটাইল থানার ওসি ফজলুল করিম জানান, ভোজদত্ত গ্রামের ঈদগাহ মাঠে ৬ গ্রামের মানুষ নামাজ পড়ে। গত দুই বছর যাবত এ মাঠের কর্তৃত্ব নিয়ে পাশের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামের কিছু  লোকের সঙ্গে বিরোধ চলে আসছে।

“গত বছর সেখানে পুলিশি পাহারায় ঈদের নামাজ আদায় করা হয়। এ বছর দুই গ্রামের মানুষই তাদের নিজেদের মতো করে সেখানে নামাজ পড়ার ঘোষণা দেয়।”

সংর্ঘষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন সেখানে ভোর ৫টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।