২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে যুবলীগ-জাপা সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও জাতীয় পাির্টর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 07:35 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার ভিমখালি ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।

আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভিমখালি ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের উপজেলা জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সঙ্গে একই গ্রামের উপজেলা যুবলীগের সদস্য আব্দুল খালেকের বিরোধ চলছিল।

গত ইউপি নির্বাচনে উভয়ই একই গ্রাম থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন।

দুপুরে কথা কাটাকাটির জের ধরে আব্দুল মান্নান ও তার লোকজন খালেককে মারধর করে। এ সময় উভয়পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জামালগঞ্জ থানার ওসি মিজানুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।