২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের ধাক্কায় ধলেশ্বরীতে ট্রলারডুবি

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবির পর যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ঈদের আগে সড়ক ও নৌপথে ঘরমুখো মানুষের চাপের মধ্যেই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এস আই মো সবুর জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৩৫ জন যাত্রীই সাঁতরে তীরে বা কাছাকাছি কোনো নৌকায় উঠতে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ থাকেন।  

ঘণ্টাখানেক পরে স্বজনরা পুলিশকে জানায় ওই পাঁচ জনকেও পাওয়া গেছে। অন্যদের মতো তারাও কাছাকাছি নৌকায় উঠেছিলেন।

এস আই সবুর বলেন, ট্রলারটি যাত্রীদের ঘাট থেকে তুলে নিয়ে লঞ্চে পৌঁছে দেয়ার জন্য চাঁদপুরগামী এম ভি জমজমের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝ নদীতে ওই লঞ্চের ধাক্কাতেই ট্রলারটি ডুবে যায়।

পুরনো খবর:

ধলেশ্বরীতে ট্রলারডুবি, নিখোঁজ ৫