২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে ট্রলারডুবি, নিখোঁজ ৫

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ঈদের আগে সড়ক ও নৌপথে ঘরমুখো মানুষের চাপের মধ্যেই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এস আই মো সবুর জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে বা কাছাকাছি কোনো নৌকায় উঠতে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে তিনি বলেন, “ট্রলারটি যাত্রীদের ঘাট থেকে তুলে নিয়ে লঞ্চে পৌঁছে দেয়ার জন্য চাঁদপুরগামী এম ভি জমজমের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝ নদীতে ওই লঞ্চের ধাক্কাতেই ট্রলারটি ডুবে যায়।”

নিখোঁজ যাত্রীদের খোঁজে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চলছে বলে এসআই সবুর জানান।