২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাইক্রোচাপায় তরুণীর মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে উপজেলায় মাইক্রোবাস চাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার বামরাইলে এ দুর্ঘটনায় নিহত হন রেখা বেগম (১৯)।

রেখা বামরাইলের মোড়াকাঠি এলাকার লাল মিয়ার মেয়ে।

উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, রেখা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কাওরাকান্দি থেকে বরিশালগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান ওসি।