কেরানীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০
ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০জন আহত হয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে ২০ জনের মতো আহত হন।
আহতদের মধ্যে ১২ জনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- মোমেনা বেগম (৬০), নাতাশা (১৫), সাজু (৩৫), আজিজুল হক (৪০), জহিরুল ইসলাম (২৮), আশ্রাফ (৩২), আতাউর (৩২), শাহীন (৩৭), তারেক (২৫), বাপ্পি (২২) ও অজ্ঞাত দুজন পুরুষ।
