২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সকাল সাড়ে ৯টায় সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

একই দিন সকাল সাড়ে ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের তিনি সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে বুধবার আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঈদের দিন প্রতিবারই জনসাধারণের সঙ্গে সরকার প্রধান শুভেচ্ছা বিনিময় করেন।