২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টুন ডুবে ভোলা-লক্ষ্মীপুর ফেরি বন্ধ

ভোলা ঘাটের পন্টুন ডুবে যাওয়ায় লক্ষ্মীপুরের সঙ্গে ফেরি চলাচল বুধবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 04:22 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

জোয়ারে মঙ্গলবার ভোলার ইলিশা ফেরি ঘাটের পন্টুনটি ডুবে যায়।

উদ্ধারকারী জাহাজ হামজা এসে কাজ শুরু করেছে বলে জানান ঘাট কর্মকর্তা মো. শিহাব উদ্দীন।

তিনি জানান, পন্টুনটির নিচের অংশে ফাটল ধরে পানি প্রবেশ করে সোমবার রাতে আংশিক তলিয়ে যায়। মঙ্গলবার সেটি সম্পূর্ণ তলিয়ে যাবার পর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়।

বুধবার সকাল ৯টা থেকে হামজা উদ্ধার কাজ শুরু করে।

সন্ধ্যায় উদ্ধার কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন ঘাট কর্মকর্তা।