চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম সিইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ৭ নম্বর সেক্টরে আছিয়া বেগমকে (২০) বহনকারী অটো রিক্সাকে অপর একটি শ্রমিকবাহী বাস ধাক্কা দেয়।
আছিয়া সিইপিজেডর ইয়ং ওয়ান গার্মেন্টসের সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলী স্পোর্টসওয়ার ইন্ডাস্ট্রিজে কাজ করতেন।
ইপজেড থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
