জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের নিবন্ধন শুরু হচ্ছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের মাস্টার্স শেষ পর্বের (প্রাইভেট) নিবন্ধন শুরু হচ্ছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ অগাস্ট থেকে অনলাইনে এ নিবন্ধন শুরু হয়ে ২৭ অগাস্ট পর্যন্ত চলবে।
তবে বিলম্ব ফি দিয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।
এছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission.com) থেকেও জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
