২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে জাল পাসপোর্টসহ তিনজন আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল পাসপোর্টসহ তিনজনকে অাটক করা হয়েছে, যাদের মধ্যে একজন রোহিঙ্গা বলে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

এরা হলেন, আবুল কাশেম (৪২), আলী (৩৫) ও আকতার হোসেন (৪৫)। এদের মধ্যে কাশেম মিয়ানমারের রোহিঙ্গা বলে এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান।

তিনি বলেন, শুক্রবার সকালে সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের চেক ইন রো থেকে ওই তিনজনকে আটক করা হয়।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

এপিবিএন কর্মকর্তা জানান, গুলজার ও নাছির নামে দুই দালালকে জন প্রতি সাড়ে তিন লাখ টাকা করে দিয়ে ওই তিনজন জাল পাসপোর্টে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।