২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোর সিরিয়াল নিয়ে ঝগড়ায় যুবক খুন

শেরপুর সদর উপজেলায় সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় এমদাদুল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 08:07 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামারের চর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আরো অন্তত ১০ জন আহত হন।

নিহত এমদাদুল সদরের শতাব্দীরচর এলাকার বাসিন্দা।

আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি মাজহারুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর ১টার দিকে কামারের চর বাজারে সিএনজি অটোরিকশার সিরিয়াল ও চাঁদা দেয়া নিয়ে সিরিয়াল মাস্টার নিজাম উদ্দিনের সঙ্গে স্থানীয় মোহম্মদ আলীর ছেলে ইছব আলীর ঝগড়া হয়, পরে তা মারামারিতে রূপ নেয়।

“বেলা দেড়টার দিকে কামারের চর বাজার চৌরাস্তার মোড়ে ইছব আলীর নেতৃত্বে তার ৮/১০ সহযোগী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে নিজাম উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় নিজামকে বাঁচাতে যান এমদাদুল ও তার ছোট ভাই আকরামুল।”

প্রতিপক্ষের আঘাতে এমদাদুল নিহত হয় এবং তার ছোট ভাই আকরামুলসহ ১০ জন আহত হয়।

এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।