২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বৃহস্পতিবার এ ঘটনায় নিহত ক্যাবল ব্যবসায়ী রাসেল সিকদার (২৫) উপজেলার কালিকাপুর এলাকার শাহজাহান সিকদারের ছেলে।

হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, দুপুরে কালিকাপুর এলাকায় লোড শেডিং চলছিল। এ কারণে রাসেল বিদ্যুতের তার মুখে নিয়েই লাইন ঠিক করছিল।

এ সময় আকস্মিক বিদ্যুৎ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।