২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ১০

চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন  ১০ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।     

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

ডবলমুরিং থানার ওসি কাজী মো. মতিউল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রীপাড়া এলাকার ইনডেকস কোচিং সেন্টার থেকে  তাদের আটক করা হয়।

ওই কোচিং সেন্টারে মিলিত হয়ে তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের ধারণা।

ইসলামী ছাত্র শিবির কোচিং সেন্টারটি পরিচালনা করে জানিয়ে ওসি বলেন, আটকরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।