জামিন না পেয়ে আদালতে গ্রিলে মাথা ঠুকে রক্তাক্ত
অস্ত্র মামলায় জামিন না পেয়ে বিচারকের সামনে আদালতে লোহার গ্রিলে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত করেছে এক আসামি।
বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ এসকেএম তোফায়েল হাসানের আদালতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, আসামি খোরশেদ আলম মানিক (২৬) বায়েজিদ থানার একটি অস্ত্র মামলায় কারাগারে আটক রয়েছেন।
বৃহস্পতিবার তার জামিন শুনানি হয়। জামিন নামঞ্জুর হলে তিনি আদালতের ডকের গ্রিলে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত করেন।
এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে কারা হাসপাতালে চিকিৎসা করানোর আদেশ দেন বলে জানান পুলিশ কর্মকর্তা রেজাউল মাসুদ।
