২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ঈদের ছুটি শনিবার থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে শনিবার থেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ, শব-ই-কদর ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩ অগাস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হবে। চলবে ১৬ অগাস্ট পর্যন্ত।  

তিনি বলেন, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আর ৬ অগাস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৫ অগাস্ট দুপুর ২টার মধ্যে খালি করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শেরেজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থী কমে যাওয়ায় ডাইনিং চালানো এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে বুধবার রাতে প্রাধ্যক্ষ পরিষদের বৈঠকে হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

১৬ অগাস্ট হল খুলে দেয়া হবে বলে তিনি জানান।